1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 27, 2026, 11:06 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ড. হালিমা খাতুন স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে শোকসভা

  • আপডেট টাইম : Friday, July 6, 2018
  • 375

বাংলা ফটো নিউজ : গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ভাষাসৈনিক ও সাহিত্যিক ড. হালিমা খাতুন স্মরণে বৃহস্পতিবার (৫ জুলাই) গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শোকসভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক লায়লা পারভীন বানু।

শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মনসুর মুসা এবং পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী। বক্তারা ভাষা আন্দোলনে হালিমা খাতুনের অবদানের কথা স্মরণ করে বলেন, যাদের সাহসী পদক্ষেপ ও আত্মত্যাগ আমাদের এনে দিয়েছে মাতৃভাষার স্বীকৃতি, দেখিয়েছে একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন তাদেরই একজন হালিমা খাতুন।

রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন- গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের একজন সদস্য ছাড়াও ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ২৬ জুলাই ২০১৭ থেকে তিনি গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুতে গণ বিশ্ববিদ্যালয় একজন অকৃত্রিম বন্ধু, পথপ্রদর্শক ও অভিভাবককে হারালো। বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের প্রধানগণ ও কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। পরে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews