1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 9, 2026, 12:05 am
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

জাপানে টানা বর্ষণে দুর্ভোগের মধ্যেই বড় ধরনের ভূমিকম্প

  • আপডেট টাইম : Saturday, July 7, 2018
  • 367

বাংলা ফটো নিউজ : কয়েকদিনের টানা বর্ষণে জাপানে ৩৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন। এরই মধ্যে দেশটির পূর্বাঞ্চলে ছয় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

দেশটির আবহায়া অধিদপ্তর বলছে, শনিবার রাত ৮টা ২৩ মিনিটে চিবা এলাকায় ভূমিকম্প আঘাত হানে। তবে ভূমিকম্পে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

যদিও প্রবল বৃষ্টিপাতের কারণে ওই দুই এলাকা থেকে আগেই অন্তত ১৬ লাখ বাসিন্দা সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিধস, নদীর পানি বৃদ্ধি ও শক্তিশালী বাতাসে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে জাপানের প্রধান দ্বীপ হনশুর পশ্চিমাঞ্চলের অন্তত চারটি এলাকায়।

ঐতিহাসিক বর্ষণে রাজধানী টোকিও থেকে ছয়শ কিলোমিটার দূরের শিকোকু দ্বীপের মোতোইয়ামা শহরে গত শুক্র ও শনিবার সকালে পাঁচশ ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেটা রেকর্ড পরিমাণ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews