1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 7:14 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

দিল্লি যাচ্ছেন খালেদা জিয়ার আইনজীবী লর্ড কার্লাইল

  • আপডেট টাইম : Tuesday, July 10, 2018
  • 355

বাংলা ফটো নিউজ : বিএনপির কারান্তরীণ চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিযুক্ত ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইল দিল্লিতে যাচ্ছেন এবং সেখানে ১২ জুলাই তিনি খালেদা জিয়ার মামলা নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলবেন বলেও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। যদিও পূর্ব নির্ধারিত কর্মসূচীতে ১৩ জুলাই দিল্লির এফসিসি ক্লাবে তাঁর সংবাদ সম্মেলন করার কথা ছিল।

কিন্তু ১৩ জুলাই, দিল্লিতে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত একটি গুরুত্বপূর্ণ সভায় যোগ দিতে আসছেন বলেই তারা লর্ড কার্লাইলকে ওই তারিখে বুকিং দিতে পারছেন না। সম্ভাব্য তারিখ হিসাবে তিনি বুকিং দিলে চুড়ান্ত বুকিং না দেয়াতে তারা অন্য আয়োজকদের ভ্যানুটি ভাড়া দিয়ে দিয়েছেন।

গত মার্চ মাসে ঢাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেছিলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাবন্দি খালেদা জিয়ার অন্যতম আইনজীবী হিসেবে প্রবীণ ব্রিটিশ লর্ড ও বিশিষ্ট আইনজ্ঞ লর্ড কার্লাইলকে নিয়োগ করা হয়েছে। এরপরই বিভিন্ন সংবাদ মাধ্যমে সরব হন লর্ড কার্লাইল।

লর্ড কার্লাইল বাংলাদেশি ভিসার জন্য আবেদন করলে ও ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত দিতে দেরি হওয়াতে তিনি বাংলাদেশে না গিয়ে দিল্লিকে বেছে নিয়েছেন।

বাংলাদেশে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে কীভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ‘মিথ্যা মামলা’য় ফাঁসানো হয়েছে সে সব বিষয়ে কথা বলতেই দিল্লি যাচ্ছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews