বাংলা ফটো নিউজ : সাভারে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সাভার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো, ‘পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার’।
র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, অধিক জনসংখ্যার কারণে পরিবারে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। অনেকে নানা অপরাধে জড়িয়ে পড়ে। তখন তারা সমাজের বোঝা হয়ে দাঁড়ায়। তাই দুটি সন্তানের বেশি না নেওয়ার অনুরোধও জানান বক্তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়ার আব্দুল গনি, সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আমজাদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান, আবাসিক মেডিক্যাল অফিসার ডা.জাহিদুল ইসলামসহ আরো অনেকে।
র্যালি ও আলোচনা সভায় স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
Leave a Reply