1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 7:57 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে আটক ১৬

  • আপডেট টাইম : Thursday, July 12, 2018
  • 299

বাংলা ফটো নিউজ : দিনাজপুরের বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১১ জুলাই) রাত থেকে আজ বৃহস্পতিবার (১২ জুলাই) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পুলিশের দাবি, আটকরা সবাই মাদক ব্যবসায়ী। তাদের কাছ থেকে ১২১ পিস ইয়াবা, ১৮০ বোতল ফেনসিডিল, ২৮ লিটার চোলাই মদ ও ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে পৃথকভাবে ১৫টি মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যে তাদেরকে দিনাজপুর আদালতে পাঠানো হবে বলে সূত্র জানায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews