1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 2:52 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

লক্ষ্মীপুরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে আড়াই লাখ শিশু

  • আপডেট টাইম : Thursday, July 12, 2018
  • 551

বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা, লক্ষ্মীপুর) : আগামী ১৪ জুলাই (শনিবার) সারাদেশে একযোগে শুরু হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ওই দিন লক্ষ্মীপুর জেলায় ২ লাখ ৭৬ হাজার ১২০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন উপলক্ষে আজ বৃহস্পতিবার (১২ জুলাই) জেলা সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আয়োজিত ‘সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালায়’ এসব তথ্য জানানো হয়।

সিভিল সার্জন মোস্তফা খালেদ আহমদ জানান, আগামী শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। ওইদিন জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ০৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ বয়সী শিশুকে ৬ মাস পরপর একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে জেলার সদর উপজেলায় ১ লাখ ৯ হাজার, রায়পুরে ৪ হাজার ৪১৮, রামগঞ্জে ৪৪ হাজার ৮০৩, রামগতিতে ৪২ হাজার ৭০০, কমলনগরে ৩৫ হাজার ৭৫৫ ও লক্ষ্মীপুর পৌরসভায় ৩ হাজার ৪৪৪ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। এসব ক্যাপসুল সেবনে ১ হাজার ৫১৭ কেন্দ্রে ৩ হাজার ৭৩৫ জন কর্মী দায়িত্ব পালন করবেন।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মুহাম্মদ আরিফুর রহমান, সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা এএইচএম ফারুক, প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews