1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 9, 2026, 12:04 am
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ১৯

  • আপডেট টাইম : Friday, July 13, 2018
  • 382

বাংলা ফটো নিউজ : চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের একটি রাসায়নিক কারখানায় শক্তিশালী বিস্ফোরণে ১৯ জন নিহত ও অপর ১২ জন আহত হয়েছে। শুক্রবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

চীনে শিল্প কারখানায় এটি হচ্ছে সর্বশেষ দুর্ঘটনা। আইনের ঘাটতির কারণে দেশটিতে প্রায় এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটে থাকে। খবর এএফপি’র।

স্থানীয় জননিরাপত্তা প্রশাসনের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়, চীনের সিচুয়ান প্রদেশের ইবিন নগরীর শিল্প এলাকায় বৃস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

কাউন্টি কর্মকর্তারা জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

তারা আরো জানান, বিস্ফোরণের কারণে সেখানে আগুন ধরে যায় এবং তা ছড়িয়ে পড়ে।

স্থানীয় নিউজ সাইটে দেয়া বিভিন্ন ছবিতে ভবনটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে এবং ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে পড়তে দেখা যায়।

কোম্পানির মালিকের বরাত দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, হাংদা নামের রাসায়নিক কারখানায় এ বিস্ফোরণ ঘটে।

সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন শিল্প কারখানায় ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় চীনকে নাড়া দিয়েছে।

২০১৫ সালে চীনের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী তিয়ানজিনে কন্টেইনার সংরক্ষণাগারে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে কমপক্ষে ১৬৫ জন নিহত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews