1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 7:55 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন

  • আপডেট টাইম : Saturday, July 14, 2018
  • 304

বাংলা ফটো নিউজ : সাভারে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান এ ক্যাম্পেইনের উদ্ভোধন করেন।

এবার সাভার উপজেলায় ১ লাখ ৬৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে এক বছরের কম বয়সী প্রায় ২১ হাজার শিশুকে নীল রংয়ের এবং এক বছর থেকে পাঁচ বছরের কম বয়সী প্রায় ১ লাখ ৪৪ হাজার শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়াও ভিটামিন এ ক্যাম্পেইনে একটি শিশুও যেন বাদ না পড়ে সেজন্য সাভারের বিভিন্ন এলাকায় একযোগে ২৮৯টি অস্থায়ী, অতিরিক্ত ১টি কেন্দ্রসহ মোট ২৯০টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন খাওয়ানো হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম, স্বাস্থ্য বিভাগের পরিচালব ডা.নিতিশ কান্তি দেবনাথ, সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ রাসেল হাসান, সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আমজাদুল হক, আবাসিক মেডিক্যাল অফিসার ডা.জাহিদুর রহমানসহ আরো অনেকে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews