বাংলা ফটো নিউজ : সাভারে দিনেদুপুরে ফ্ল্যাটের দরজার তালা ভেঙে নগদ টাকা ও মালামাল চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে আজ শনিবার (১৪ জুলাই) বিকেলে পৌরসভার ব্যাংক কলোনি মহল্লার আহাম্মদ আলী দেওয়ানের তিনতলা বাড়ির ৩য় তলায় মনোয়ার হোসেনের ফ্ল্যাটে। এসময় দুর্বৃত্তরা দরজার তালা ভেঙে নগদ টাকা, কম্পিউটার সেট,ওয়াইফাই সেটসহ আরো কিছু মালামাল নিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানানো হয়, মনোয়ার হোসেন স্থানীয় একটি কোচিং সেন্টারের পরিচালক হিসেবে ও তার স্ত্রী পাশের উপজেলা ধামরাইয়ের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।মনোয়ার হোসেন প্রায় বেশ কয়েক বছর ধরে ব্যাংক কলোনি মহল্লার স্থানীয় আহাম্মদ আলী দেওয়ানের ভবনের ৩য় তলায় পরিবার (স্বামী-স্ত্রী-পুত্র) নিয়ে বসবাস করেন এবং একই ভবনের নিচতলার একটি কক্ষ ভাড়া নিয়ে “এমইডিসি একাডেমিক কোচিং” নামে একটি সেন্টার পরিচালনা করেন।
মনোয়ার হোসেন জানান, বাসা থেকে দুপুরে বের হয়ে কাজ শেষে সন্ধ্যায় বাসায় ফিরে দেখেন তার ফ্ল্যাটের দরজা খোলা এবং ঘরের ভিতরের মালামা তছনছ করা। চোরেরা দরজার ডাবল লকের তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারি ভেঙে নগদ ১২ হাজার টাকা, একটি কম্পিউটার সেট (মনিটর, সিপিইউ ও সাউন্ড বক্স) একটি ওয়াইফাই সেটসহ আরো কিছু মালামাল নিয়ে গেছে। তবে এব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।বিস্তারিত আসছে…
Leave a Reply