1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 7:55 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ফুলেল ভালবাসায় সিক্ত হলেন ঢাকা জেলা পুলিশ সুপার

  • আপডেট টাইম : Tuesday, July 17, 2018
  • 297

বাংলা ফটো নিউজ : পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দের ভালবাসায় সিক্ত হলেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমান বিপিএম, পিপিএম। সোমবার (১৬ জুলাই) তাঁকে ফুলেল শুভেচ্ছা জানাতে পুলিশ সুপারের কার্যালয়ে নামে বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীর ঢল।

ফুল আর ফুলের মালা হাতে পুলিশ কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্তরের মানুষ শুভেচ্ছা জানায় শাহ্ মিজান শাফিউর রহমানকে। ঢাকা জেলা পুলিশ সুপার হিসেবে জনপ্রিয়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। ঢাকাবাসীর জন্য নিরলস পরিশ্রম করার প্রতিদানে এ জমকালো অনুষ্ঠানে মানুষের ভালবাসায় সিক্ত হন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমান।এ সময় গত দুই বছরের অপরাধ পর্যালোচনা, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়ে আলোচনাসহ ভবিষ্যতে আরো তৎপরতার সাথে কাজ করে জেলা পুলিশের উন্নয়ন ও আইন শৃংখলা পরিস্তিতি স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলে। আলোচনা শেষে গৌরবময় সেবা ও সফলতার দুই বছর উপলক্ষে কেক কাটা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার এসময় আবেগ আপ্লুত কন্ঠে বললেন, এ অকৃত্রিম ভালবাসা আমার কাজে আরো অনুপ্রেরনা যোগাবে। আমি আপনাদের ভালবাসায় মুগ্ধ। মানুষের ভালবাসাই আমাকে সফলতা এনে দিয়েছে। আমি এ ভালবাসার প্রতিদান দিতে আরো সচেষ্ট হব। আজকের মত আমি আমার সকল কাজে আপনাদেরকে পাশে চাই।পুলিশ কর্মকর্তা-কর্মচারীসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও জেলার গন্যমান্য ব্যক্তিবর্গের ফুলেল ভালবাসায় সিক্ত হলেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমান বিপিএম, পিপিএম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews