1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 7:56 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

মৃত্যুর ২৪ বছর পর অক্ষত লাশ উদ্ধার!

  • আপডেট টাইম : Tuesday, July 17, 2018
  • 291

বাংলা ফটো নিউজ : বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীর ভাঙনে বের হয়ে আসা এক ব্যক্তির অক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি লাশটি ২৪ বছর আগে মারা যাওয়া স্থানীয় মোতাসসের আলীর। এ ঘটনায় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গতকাল সোমবার উপজেলার কাকচিড়া ইউনিয়নের কালিবাড়ী গ্রামের বিষখালী নদীর তীরে এ ঘটনা ঘটে। জানা যায়, মৃতুকালে মোতাসসের আলীর বয়স হয়েছিল ৮২ বছর।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালের প্রথম দিকে কাকচিড়া কালিবাড়ী গ্রামের খলিফা বাড়ির মোতাসসের আলীর মৃত্যু হয়েছে। তার একছেলে ও এক মেয়ে ছিল। মোতাসসের আলী জীবিত থাকা অবস্থায়ই তার ছেলে মারা যায়। পরবর্তীতে তার মৃত্যুর পর স্ত্রী ও মেয়ে মারা যায়। মৃত মোতাসসের আলীর মেয়ের ঘরে এক নাতি আছেন এবং তিনি সৌদি প্রবাসী।

মোতাসসের আলী জীবনের প্রথম দিকে সাধারণ জীবনযাপন করতেন এবং ছারছীনা দরবার শরীফের অনুসারী ছিলেন। পরে বামনা উপজেলার চলাভাংগা দরবার শরীফের পীর মৃত মাওলানা আব্দুর রশিদের নৌকার মাঝি হিসেবে দায়িত্ব পালন করতেন।

বিষয়টি নিশ্চিত করে কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু জানান, সোমবার স্থানীয় কিছু লোক নদীর তীরে ভাঙ্গা কবরস্থানে সাদা কাপড় দেখতে পেলে স্থানীয় লোকজনের সহাতায় কবর থেকে মোতাসসের আলীর লাশটি কবর থেকে উদ্ধার করে। পরে বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয় মোকসেদ আলী মোল্লা বাড়ি জামে মসজিদের পাশে নতুন কবরে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews