1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 8:08 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ভোলায় নকল ব্যাটারি তৈরির অভিযোগ ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : Tuesday, July 17, 2018
  • 339

বাংলা ফটো নিউজ : ভোলায় ইজিবাইকে ব্যবহৃত একটি কম্পানির ব্যাটারি নকল করে বিক্রির অভিযোগে জাকির ট্রেডার্স নামের একটি দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্রেশ ট্রেড বিডি নামের একটি কম্পানি ইজিবাইকের জন্য পাওয়ার প্লাস নামের ব্যাটারি তৈরি করে দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছে। কিন্তু ভোলা শহরের উকিলপাড়া এলাকায় জাকির ট্রেডার্স নামের একটি দোকানে পাওয়ার প্লাস ব্যাটারি নকল করে বিক্রি করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নূরে আলম সিদ্দিকির নেতেৃত্বে র‌্যাব সদস্যরা জাকির ট্রেডার্সে অভিযান চালান।

এ সময় ওই দোকান থেকে ১০০টি নকল পাওয়ার প্লাস ব্যাটারি উদ্ধার করা হয়। পরে ওই দোকানের মালিক জাকির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং স্ট্যাম্পে মুচলেকা নেওয়া হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন র‌্যাবের এএসপি আব্দুস সালাম, ফ্রেশ প্রেড (বিডি) লিমেটেড’র ডিজিএম মুহাম্মদ নাসীর উদ্দিন, মার্কেটিং কো-অর্ডিনেটর মাসুদ রানা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews