1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
June 17, 2026, 7:59 am
শিরোনামঃ
আশুলিয়ায় মোবাইলের চার্জার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু সাভারে ডিবির জালে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী ধরা স্ত্রী হত্যা মামলায় সাভার পৌর ছাত্রদল নেতা রনি রংপুর থেকে গ্রেপ্তার সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান, সম্পাদক হিমেল, সাংগঠনিক সম্পাদক নাঈম সাভারে সবজি কিনতে গিয়ে হেনস্তার শিকার নায়লা নাঈম সাভারে প্রভাবশালীদের দখলে ঐতিহ্যবাহী কর্ণপাড়া খাল, নীরব প্রশাসন সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ সাভার পৌরসভা অনুমোদিত একমাত্র গরু-ছাগলের হাট উদ্বোধন আশুলিয়ায় দুই ভাইকে গুলি করে পালাল দুর্বৃত্তরা সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আকতার সম্পাদক মজিবুর

‘হোগল গুড়া’ পুষ্টিকর-সুস্বাদু খাবার

  • আপডেট টাইম : Tuesday, July 17, 2018
  • 1817

বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা, লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরে হোগলা পাতা ও এ থেকে সংগৃহীত গুড়া জনপ্রিয় হয়ে উঠেছে। দুর্গম চরাঞ্চলে প্রাকৃতিকভাবে উৎপাদিত হচ্ছে হোগলা পাতা। তা বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন দরিদ্র কৃষক। লক্ষ্মীপুরের চরাঞ্চলে প্রাকৃতিকভাবে এক চর থেকে অন্য চরে পড়ে সৃষ্টি হয় বাগান। এ থেকে সংগৃহীত পাতা ও হোগলা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষক।হোগলা পাতা থেকে উৎপাদিত হয় এক ধরনের পাউডার। স্থানীয় ভাষায় যা হোগল নামে বেশী পরিচিত।

কৃষকরা জানান, হোগলা পাতা থেকে তৈরি পাউডারের পুষ্টিগুণ প্রচুর ও সুস্বাদু হওয়ায় রয়েছে চাহিদাও। আষাঢ় ও শ্রাবণ মাসে হোগলা পাতার ফুল থেকে গুড়া সংগ্রহ করে বাজারে বিক্রি করেন। বাজারে প্রতি কেজি হোগলের গুড়া একশ’ ৫০ থেকে একশ’ ৭০ টাকায় বিক্রি করেন কৃষক।

সরকারি পর্যায়ে উদ্যোগ নেয়া হলে সারাদেশে হোগলা পাতা ও এর গুড়া বাজারজাত করা সম্ভব বলে মনে করেন স্থানীয়রা।

স্থানীয়রা আরো বলেন, হোগলা পাতার ফুল থেকে যে পাউডারগুলো হয় সেটিই হোগলের গুড়ি। এটি চকচকে হলুদ রঙের হয়। এ গুড়োটি খুব পুষ্টিকর এবং সুস্বাদু খাবার। হোগলের গুড়া দিয়ে এখানে জনপ্রিয় একটি কেক তৈরি হয়।

জেলার রায়পুর উপজেলার চরপাতা, সদর উপজেলার পশ্চিম চর রমনীমোহন ও মধ্যম চর রমনীমোহনে হোগলা পাতা বেশী উৎপাদিত হচ্ছে।

লক্ষ্মীপুর জেলার রামগতি, কমলনগর, মজুচৌধুরীর হাঁট, রায়পুর, হায়দারগঞ্জ, চরকাছিয়া, ও চরবংশীর বাজারের রাস্তার পাশে এ ‘হোগল গুড়া’ বেচা বিক্রির দৃশ্য চোখে পড়ে সপ্তাহের প্রায় প্রতিদিনই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews