বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা,লক্ষ্মীপুর) : “স্বয়ং সম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে আজ বুধবার (১৮ জুলাই) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন আগামি ২২-২৮ জুলাই সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরাম সভাপতি দেলোয়ার হোসেন মৃধা,প্রেস ক্লাব সভাপতি নুরুল আমিন দুলাল ভূঁইয়া, রিপোটার্স কাবের সভাপতি ও সফিউল আজম জুয়েল, সাংবাদিক আতোয়ার রহমান মনির, মুকুল পাটওয়ারি সৈয়দ আহম্মদ, এম এস করিম, সুকান্ত মজুমদার হারুনুর রশিদ, প্রমূখ।
Leave a Reply