বাংলা ফটো নিউজ : সুনামগঞ্জের একটি তক্ষকসহ দুই বন্যপ্রাণী ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোয়েন্দা সদস্যরা আনজির পাশা ২৫) ও সুজন মিয়া (২৮) নামের দুই বন্যপ্রাণী ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়। আজ বুথবার বিকালে সদর থানা এলাকায় এ অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ সদস্যরা।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ বরকতুল্লা খান জানান, সুনামগঞ্জে সদর থানা এলাকায় অবৈধভাবে বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় হচ্ছে- গোপন সূত্রে এমন খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের নেতৃত্বে একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশ সেখানে পৌঁছালে কয়েকজন বন্যপ্রাণী ব্যবসায়ী দৌড়ে পালানোর সময় আনজির পাশা ও সুজন মিয়া নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়।
Leave a Reply