1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 8:06 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

জাবিতে ৭টি নতুন গাড়ি উদ্বোধন

  • আপডেট টাইম : Thursday, July 19, 2018
  • 304

বাংলা ফটো নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাতটি নতুন গাড়ির উদ্বোধন করা হয়েছে। এরমধ্যে রয়েছে শিক্ষকদের জন্য দু’টি শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাস ও পাঁচটি মাইক্রোবাস। আজ বৃহস্পতিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পুরান রেজিস্ট্রার ভবনের সামনে গাড়িগুলো উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মঞ্জুরুল হক, রেজিস্ট্রার রহিমা কানিজ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নুরুল আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদর, পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আলী আজম তালুকদার, অতিরিক্ত ভারপ্রাপ্ত শিক্ষক খো. লুৎফুল এলাহীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।

পরিবহন অফিস সূত্রে জানা যায়, গাড়িলোর মধ্যে দু’টি মিনিবাস ও দু’টি মাইক্রোবাস বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে কেনা হয়েছে। যার ক্রয়মূল্য দুই কোটি ১৪ লাখ ৩৮ হাজার টাকা। বাকি তিনটি মাইক্রোবাস বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে কেনা হয়েছে। এগুলোর ক্রয়মূল্য ধরা হয়েছে ৮৫ লাখ ৫১ হাজার ৩৮০ টাকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews