1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 8:08 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে বিভিন্ন হাসপাতালে অভিযান: জরিমানা ও বন্ধের নির্দেশ

  • আপডেট টাইম : Thursday, July 19, 2018
  • 323

বাংলা ফটো নিউজ : সাভারের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার গুলোতে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাভারের থানা বাসস্ট্যান্ড এলাকার দীপ ক্লিনিককে নগদ তিন লক্ষ টাকা জরিমানা ও সাভার সেন্ট্রাল হাসপাতালকে দুই লক্ষ ৫০ হাজার টাকা জরিমানাসহ হাসপাতাল বন্ধের নির্দেশ দেয় র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

আজ বৃহস্পতিবার র‌্যাব-৪, স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, সাভারের তালবাগ এলাকার সাভার সেন্ট্রাল হাসপাতালে অভিযান চালায় র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা,হাসপাতালের লাইন্সেস না থাকা ও প্রয়োজনীয় চিকিৎসক সংকটের কারনে আড়াই লক্ষ টাকা জরিমানাসহ ওই হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়।

এছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে সাভারের থানা বাসষ্ট্যান্ড এলাকায় দীপ ক্লিনিক হাসপাতালের মালিক ডা.সিরাজুল ইসলামকে নগদ তিন লক্ষ টাকা জরিমাণা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

উল্লেখ্য, গত দুদিন আগে ভুল চিকিৎসায় সাভারের সেন্ট্রাল হাসপাতালে এক নারী রোগীর মৃত্যু হয়। এর পরেই আজ ওই হাসপাতালে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এসময় সাভার র‌্যাব-৪ এর কোম্পানী কমান্ডার মেজর আব্দুল হাকিম, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিক্যাল অফিসার ডা.জাহিদুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল…

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews