1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 12:03 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

লক্ষ্মীপুরে লাইসেন্স ছাড়াই বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার

  • আপডেট টাইম : Thursday, July 19, 2018
  • 376

বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা, লক্ষ্মীপুর) : বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই জেলার বিভিন্ন উপজেলার রাস্তাঘাট বাজার এলাকা ও সড়কের মোড়ে বিক্রি হচ্ছে পেট্রোলিয়াম এলপি গ্যাসের সিলিন্ডার। নীতিমালা লংঘন করে শুধু ট্রেড লাইসেন্স নিয়ে ৫টি উপজেলার প্রায় দুই – শতাধিক দোকানে বিক্রি করা হচ্ছে গ্যাস সিলিন্ডার। ফলে যে কোন সময় বিস্ফোরন ও প্রাণ হানীর আশঙ্কা করা হচ্ছে। এলপি গ্যাস প্রস্তুত কারক কোম্পানী গুলো ডিলাররা বিস্ফোরক অধিদপ্তরের সনদ নিলেও খুচরা ব্যবসায়ীরা সিলিন্ডার মজুদ আইন অনুসরন করছেনা। ব্যবসা পরিচালনার সাধারণ ট্রেড লাইসেন্স সংগ্রহ করলেও ১০টির বেশী সিলিন্ডারে আবশ্যকীয় সনদ তাদের নেই।

অনুসন্ধানে দেখা যায়, মুদি দোকান, হার্ডওয়্যার দোকান, ক্রোকারিজ,কসমেটিক্স ও ঔষুধের দোকান মালিকেরা পর্যন্ত খোলামেলা অবস্থায় গ্যাস সিলিন্ডার বিক্রি করে আসছেন। এছাড়া ঐসব দোকানে ফায়ারসার্ভিসের অগ্নি নির্বাপক গ্যাস সিলিন্ডার রাখার নিয়ম থাকলেও অধিকাংশ দোকানে মালিকরা তা রাখছেন না। আবার কয়েকটি দোকানে এ গ্যাস সিলিন্ডার থাকলেও তা বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ। অথচ নিয়ম অনুযায়ী এলপি গ্যাস ব্যবহার, বিপণন ও বাজার জাত করতে হলে ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীকে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ও অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার বাধ্যতা মূলক সংরক্ষণ করার কথা। কিন্তু জেলা ও উপজেলার বিভিন্ন হাটবাজারের প্রায় ব্যবসায়ীরা এলপি গ্যাস বিক্রির কোন বৈধ লাইসেন্স নেই। আইনের তোয়াক্কা না করে ব্যবসায়ীরা দোকানে ও গুদামে গ্যাস সিলিন্ডার মজুদ রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এছাড়া ব্যবসায়ীরা দোকানের সামনের ফুটপাত, জনাকীর্ণ এলাকায় যত্রতত্র গ্যাস সিলিন্ডার ছড়িয়ে ছিটিয়ে রেখে বিক্রি করছে রায়পুর উপজেলার হায়দারগঞ্জের গ্রামের ইউনুচ আলী ইউছুফ জানান, এভাবে যে কোন সময় রাস্তায় সড়ক দূর্ঘটনা ঘটে মানুষ মারা যেতে পারে। এ ব্যাপারে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, অভিযান চালানো হবে যাদের কাগজ পত্র নেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews