বাংলা ফটো নিউজ : হূমায়ুন আহমেদ স্মরণে সাভারের নন্দন পার্কে আয়োজিত হয়েছে হিমুর বৃষ্টি বিলাস। সকাল থেকে সাভারের আশুলিয়ায় অবস্থিত বিনোদন কেন্দ্র নন্দন পার্কে বিভিন্ন আয়োজনের মাধ্যমে হূমায়ন আহম্মেদর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিক পালন করে হাজারো ভক্ত ও অনুসারীরা।
এ উপলক্ষে আজ শনিবার দুপুরে নন্দন পার্কে র্যালী, স্মৃতিতে হূমায়ুন আহমেদ বিষয়ক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.এজাজ আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন, নন্দন পার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা লেঃ কর্ণেল তুষার বিন ইউনুস (অবঃ),পরিচালক সাখাওয়াত হোসেন, এনামুল হক চৌধুরী, হেড অব মার্কেটিং মেজবাহ্ উদ্দিন প্রিন্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।
এসময় হূমায়ুন আহমেদকে নিয়ে স্মৃতিচারন করেন ডা.এজাজ আহমেদ।
দিনটি ঘিরে হলুদ হিমু, সবুজ নন্দন আর কালো মেঘের মাঝে হারিয়ে যেতে নন্দন পার্ক দিচ্ছে সকল টিকিটের উপর ২৫% ছাড়। এছাড়া অন্যপ্রকাশ দিচ্ছে সকল বইয়ের উপর ২৫% ছাড়।
হূমায়ুন আহমেদের বিভিন্ন জনপ্রিয় গান গুলো নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এ আয়োজন সমাপ্তি ঘোষনা করা হয়।
Leave a Reply