বাংলা ফটো নিউজ : (দেলোয়ার হোসেন মৃধা, লক্ষ্মীপুর) : ভবনের কাজ শেষ এবং গাড়িসহ অনান্য মালামালও চলে আসছে তবে উদ্বোধনই অপেক্ষার প্রহর দীর্ঘায়িত করছে রায়পুরবাসীকে। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের। অবশেষে পূরণ হয়েছে বর্তমান সাংসদ নোমান এমপির সহযোগিতায় এবং প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুর জেলায় সফরে এসে নামফলক উন্মোচন করার মধ্য দিয়ে। নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ। এখন পরিপূর্ণ ভাবে উদ্বোধনের অপেক্ষায় রায়পুরবাসী।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, রায়পুর পৌর শহরের রায়পুর-ফরিদগঞ্জ সড়কের লেংড়া বাজার নামক এলাকায় ২০১৬ সালে গনপূর্ত বিভাগের তত্ত্বাবদায়নে ২ কোটি ১৮ লাখ ৮৩৭ হাজার টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের দায়িত্ব পায় নোয়াখালী জেলার শামীম এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে জাকারিয়া এন্ড সন্সের মালিক ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়ার পরিচালনায় নির্ধারিত সময়ের পূর্বে তিন তলা বিশিষ্ট এ ফায়ার সার্ভিস স্টেশনের কাজ শেষ করেন চলতি বছরের ফেব্রুয়ারিতে।
সূত্র জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শেষ হয় ধোয়া-মোছার কাজও। দুটি গাড়ি ও ১৭ জন লোকবল থাকবে এই স্টেশনে। তাদের মধ্যে দুজন গাড়ি চালক ও ১৫ জন ফায়ারম্যান।
এ ব্যাপারে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায় বলেন, আশা করছি অচিরেই রায়পুর উপজেলাবাসীর দীর্ঘদিনের কাঙ্খিত ফায়ার সার্ভিস স্টেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এতে এই জনপদের সকল শ্রেনীর জনগণ উপকৃত হবে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ডিএডি মোহাম্মদ ফরিদ উদ্বোধনের বিষয়ে বলেন, অধিদপ্তর থেকে জনবল পদায়ন না করায় উদ্বোধন পক্রিয়া বিলম্বিত হচ্ছে। স্থানীয় সাংসদ নোমান এমপি স্যারও চেস্টা করে যাচ্ছেন কোন অপ্রীতিকর পরিস্থিতির আগেই যেন রায়পুর কেন্দ্রটি চালু করা যায়। দ্রুত গতিতেই কাজ হচ্ছে তাই আশাকরি আগামী মাসেই সিদ্ধান্ত পাবো।
Leave a Reply