1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 7:11 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ইসির প্রতি এখনো আস্থাশীল বিএনপি

  • আপডেট টাইম : Monday, July 23, 2018
  • 332

বাংলা ফটো নিউজ : ইসির প্রতি এখনো বিএনপি আস্থাশীল জানিয়ে রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন দাবি জানিয়েছেন বিএনপির নেতারা। তারা বলেন, আমরা এখনো নির্বাচন কমিশনের প্রতি সম্পূর্ণ আস্থা হারাইনি। আশা করি ভালো নির্বাচন দিয়ে তারা মানুষের আস্থা অর্জনের চেষ্টা করবেন।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

সিইসির সঙ্গে বৈঠকের সময় নির্বাচন কমিশনার কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।

মঈন খান বলেন, আমরা এখনো নির্বাচন কমিশনের প্রতি সম্পূর্ণ আস্থা হারাইনি এটা বলতে হবে। রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনে অংশগ্রহণ করছি।

তিনি বলেন, বিভিন্ন কারণে নির্বাচন কমিশনের প্রতি মানুষের অনাস্থা সৃষ্টি হয়েছে। তবে সেনাবাহিনীর ওপর মানুষের আস্থা রয়েছে। আমরা কমিশনকে আবারো বলেছি, অবিলম্বে নির্বাচনে সেনা মোতায়েন করা হোক। আশা করি ভালো নির্বাচন দিয়ে তারা মানুষের আস্থা অর্জনের চেষ্টা করবেন। গণতন্ত্রের যে ভিত্তি, তা শুধুমাত্র কেন্দ্রীয় নির্বাচনকে ঘিরে নয়। স্থানীয় নির্বাচনেও তার গুরুত্ব রয়েছে। সে কারণে স্থানীয় নির্বাচনও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

তিনি আরো জানান, তিন সিটি নির্বাচনের বিষয়ে ৬টি সুনির্দিষ্ট লিখিত দাবি প্রধান নির্বাচন কমিশনারের কাছে দিয়েছি।

চার সদস্যের এ প্রতিনিধি দলে বিএনপির সহ-সভাপতি কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews