1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 10, 2026, 2:13 am
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

ভিয়েতনামে বন্যায় ২২ জনের মৃত্যু

  • আপডেট টাইম : Monday, July 23, 2018
  • 387

বাংলা ফটো নিউজ : ভিয়েতনামের মধ্য ও উত্তরাঞ্চলে টাইফুন সন-তিনের আঘাতের ফলে সৃষ্ট প্রবল বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধসে ২২ জনের মৃত্যু ও ২৩ জন আহত হয়েছে। এতে এখনো ১২ জন নিখোঁজ রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি সোমবার সকালে একথা জানিয়েছে।

এ ২২ জনের মধ্যে উত্তরাঞ্চলীয় ইয়েন বাই প্রদেশের ১১ জন, উত্তরাঞ্চলীয় সন লা প্রদেশের চারজন, উত্তরাঞ্চলীয় ফু থো প্রদেশের তিনজন, মধ্যাঞ্চলীয় থান হোয়া প্রদেশের দুইজন ও হোয়া বিন প্রদেশের একজন রয়েছে। নিখোঁজ ১২ জনের মধ্যে ইয়েন বাইয়ের ছয়জন, থান হোয়ার তিনজন, সন লা’র দুইজন ও ফু থো’র একজন রয়েছে।

এ প্রাকৃতিক দুর্যোগে ২৩১ টি ঘরবাড়ি ধসে পড়েছে এবং প্রায় ৫ হাজার ৯শ’ ঘরবাড়িতে বন্যার পানি ঢুকে পড়েছে। এতে ৬ হাজার ৫শ’ গবাদি পশু ও ১ লাখ ৬ হাজার হাঁস-মুরগি ভেসে গেছে। এ দুর্যোগে ৫ হাজার ৭শ’ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews