1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 2:42 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

কক্সবাজারে পাহাড়ধসে ৪ ভাই-বোনসহ নিহত ৫

  • আপডেট টাইম : Wednesday, July 25, 2018
  • 330

বাংলা ফটো নিউজ : কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এবিসি ঘোনায় একই পরিবারের চার শিশু পাহাড়ধসে নিহত হয়েছে। নিহত চারজন ভাই-বোন। বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। অন্যদিকে রামু উপেজলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে পাহাড়ধসে আরো এক শিশু নিহত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজারের ইনচার্জ শেফায়েত হোসেন এ খবর নিশ্চিত করেছেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল বলেন পাহাড়ধসে কক্সবাজার ও রামুতে ৫ শিশু নিহত হয়েছে। কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় শহরে ২২৮ মি.মি বৃষ্টিপাত হয়েছে। এভাবে বৃষ্টিপাত হলে আরো পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।

নিহতদের মামা খোরশেদুল আলম জানান, ভোরে ওই চার শিশুর মা বাড়ির বাইরে কাজ করছিলেন। হঠাৎ বাড়ির পার্শ্ববর্তী পাহাড় বাড়ির উপর ধসে পড়ে। এতে ঘুমন্ত চার শিশু মাটির নিচে চাপা পড়ে যায়। মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়েও মানুষ ডাকা হয়। স্থানীয়রা ওই চার শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এবিসি ঘোনায় নিহত চার শিশু হলো- ওই এলাকার জামাল হোসেনের মেয়ে মর্জিয়া আকতার (১৪), কাফিয়া আকতার (১০), আবদুল খাইর (৮) ও খাইরুন্নেছা (৬)। অন্যদিকে রামু উপেজলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে পাহাড়ধসে মোর্শেদ আলম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু একই এলাকার জাকির হোসেনের ছেলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews