1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:35 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

পাকিস্তানে ভোটকেন্দ্রে সহিংসতা: পুলিশ ও শিশুসহ নিহত ৩১

  • আপডেট টাইম : Wednesday, July 25, 2018
  • 347

বাংলা ফটো নিউজ : আজ বুধবার সকালে পাকিস্তানে নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশটির বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় একটি ভোটকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক লোক। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, আত্মঘাতী বোমা হামলায় তিন পুলিশ ও দুই শিশুসহ কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় একটি পোলিং স্টেশনের বাইরে আত্মঘাতী হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত গ্রেনেড পাওয়া গেছে।

পাকিস্তানে স্থানীয় সময় সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়। আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। এবারই প্রথম ১০ ঘন্টাব্যাপী ভোটগ্রহণ চলবে। পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ২৭২টি আসন এবং প্রাদেশিক পরিষদের ৫৭৭টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র: বিবিসি, জিও নিউজ, ফার্স্টপোষ্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews