1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 2:41 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

ধামরাইয়ে পিকআপ-লেগুনা সংঘর্ষে নিহত ২

  • আপডেট টাইম : Friday, July 27, 2018
  • 354

বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। পিকআপ ও লেগুনা মুখোমুখি সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- পিকআপচালক সুজন মিয়া ও হেলপার কহিনুর ইসলাম।

আজ শুক্রবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কে শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে থানার এসআই আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাভারের নবীনগর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় পৌঁছলে যাত্রীবাহী লেগুনার সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক ও হেলপার নিহত হয়। এছাড়া আহত হয় আরও পাঁচজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews