1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 2:41 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

  • আপডেট টাইম : Saturday, July 28, 2018
  • 376

বাংলা ফটো নিউজ : বরগুনা, সাতক্ষীরা ও কুমিলায় পৃথক বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে। বরগুনায় র‌্যাবের সাথে জলদস্যু ও সাতক্ষীরায় পুলিশের হাতে আটকের পর এক মোটরসাইকেল চোর ও কুমিল্লায় র‌্যাব-বিজিবির সাথে বন্দুকযুদ্ধে ২৭ মামলার এক আসামী নিহত হয়েছে।

বরগুনার পাথরঘাটায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে জলদস্যু কাজল বাহিনীর প্রধান নিহত হয়েছে। শনিবার (২৮ জুলাই) ভোর রাতে এ ঘটনা ঘটে। এ সময় বিপুল পরিমাণ গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

বরিশাল র‌্যাব-৮ এর বরাত দিয়ে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো: খবির আহম্মেদ জানান, পাথরঘাটা সংলগ্ন বলেশ্বরের মাঝের চর এলাকায় রাতে র‌্যাবের বিশেষ অভিযান পরিচালনাকালে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে কাজল নামে এক জলদস্যু নিহত হয়েছে। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, র‌্যাবের পক্ষ থেকে পাথরঘাটা থানায় নিহতের লাশ, অস্ত্র ও গোলাবারুদ্ধ হস্তান্তর করা হবে। নিহত জলদস্যু কাজল বাহিনী প্রধান কাজল বলে জানিয়েছেন। এর বেশি তার সম্পর্কে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews