1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 1:00 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সরকারি প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

  • আপডেট টাইম : Monday, July 30, 2018
  • 365

বাংলা ফটো নিউজ : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তিনটি পার্বত্য জেলা (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) বাদে অন্য ৬১ জেলার প্রার্থীরা শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদন করতে পারবেন।

সাধারণ প্রার্থীদের বয়স ২০১৮ সালের ৩০ অগাস্ট পর্যন্ত ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তান ও প্রবিবন্ধীরা ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।

http://dpe.teletalk.com.bd বা www.dpe.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করে টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস করে ১৬৭ টাকা ফি জমা দিতে হবে। ১ থেকে ৩০ অগাস্ট পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।

আবেদনের প্রাথমিক যোগ্যতা হিসেবে পুরুষ প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আর নারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় নূন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উত্তীর্ণ অথবা স্নাতক বা সমমানের পরীক্ষায় পাস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews