বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো এক জন।এতে আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। আজ শুক্রবার সন্ধ্যা রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কচমস কেলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের নাম পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।
আহতদের ধামরাই সরকারী হাসপাতালসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে ১০জনের অবস্থা গুরুত্বর বলে ধামরাই সরকারী হাসপাতাল সূত্রে জানা গেছে।
জানা গেছে, সন্ধ্যা সোয়া ৭টার দিকে ধামরাইয়ের কেলিয়া এলাকায় গাবতলী থেকে ছেড়ে আসা আরিচা গামী সূর্য্যমুখী পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সাথে বিপরিতদিক থেকে আসা সেতু পরিবহনের যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের দিক দুমড়েমুচড়ে যায়।ফলে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো এক জন যাত্রী। এসময় আহত হয় অন্তত অর্ধশত। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

Leave a Reply