1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 2:42 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

বগুড়ায় ১০০ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম : Monday, August 6, 2018
  • 712

বাংলা ফটো নিউজ : বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ দুর্ঘটনা কবলিত একটি প্রাইভেটকার তল্লাশি করে ২ মণ ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। রবিবার রাত সাড়ে ৮ টার দিকে পুলিশ গাড়িতে তল্লাশি চালায়।

আজ সোমবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুশান্ত কুমার সাহা জানান, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

রবিবার রাতে এসআই রামজীবন ভৌমিক বাদী হয়ে চালকসহ তিন জনকে অজ্ঞাত আসামি করে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেছে।

জানা গেছে, বগুড়া শেরপুুর উপজেলায় এক মোটর সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ঢাকা থেকে বগুড়াগামী একটি প্রাইভেটকার। বগুড়া শাজাহানপুর থানা পুলিশ খবর পেয়ে ওই প্রাইভেটকারটিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর থানার সামনে থামানোর চেষ্টা করে। সামনে পুলিশের চেকপোষ্ট দেখে নিয়ন্ত্রন হারিয়ে দ্রুত গতির প্রাইভেটকার যাত্রীবাহী সিএনজি চালিত থ্রি-হুইলারকে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় থ্রি-হুইলারের তিনজন যাত্রী আহত হয়েছে। প্রাইভেটকার থেকে নেমে দ্রুত পালিয়ে যায় চালক ও গাড়িতে থাকা অন্যরা।পুলিশ প্রাইভেটকারটি আটক করে তল্লাশি করলে প্রাইভেটকারের বিভিন্ন স্থান থেকে কচটেপ দিয়ে পেঁচানো ৫০টি প্যাকেটে থাকা দুই মণ বিশ কেজি গাঁজা উদ্ধার হয়। জব্দকৃত প্রাইভেটকারটি তল্লাশি করে মাদক উদ্ধার করে শাজাহানপুর থানার এসআই রুম্মান হাসান, সুশান্ত কুমার সাহাসহ গাড়ি আটকের অভিযানে থাকা সঙ্গীয় ফোর্স।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews