1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 2:42 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

খুঁটিতে বেঁধে গৃহবধূকে বর্বর নির্যাতন

  • আপডেট টাইম : Tuesday, August 7, 2018
  • 319

বাংলা ফটো নিউজ : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় খুঁটিতে বেঁধে আকলিমা বেগম (২৬) নামে এক গৃহবধূকে নির্যাতন করেছে পতিপক্ষের লোকজন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই গৃহবধূ উপজেলার ধনপুর ইউপির পশ্চিম ছাতারকোনা গ্রামের সেলিম মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (৭আগস্ট) সকাল সাড়ে নয়টার সময় উপজেলার ছাতার কোন গ্রামে পুলিশ সদস্যের পরিবার ও ওই গৃহবধূর পরিবারের মামলা মোকদ্দমার বিরোধ কে কেন্দ্র করে পুলিশ সদস্যের চাচা আব্দুল কদ্দুছের বাড়ির উঠানে পুলিশ সদস্যের পিতা আব্দুল মোতালেব (৬০) ও আইন উদ্দিনের ছেলে আব্দুল মান্নানসহ অন্যান্যরা ওই গৃহবধূর বসত ঘর থেকে তাকে ধরে এনে খুঁটিতে বেঁধে বেধরক মারপিঠ করে। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থল গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আশংকা জনক অবস্থায় ওই ওই গৃহবধূকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গৃহবধূর স্বামী সেলিম মিয়া জানায়,আমার স্ত্রী আকলিমা গত রোববার আমলগ্রহনকারী ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিপক্ষের বিরোদ্ধে মামলা দায়ের করায় আমার স্ত্রীকে বাড়ি থেকে ধরে নিয়ে খুটিতে বেধে মারপিঠ করা হয়েছে। আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।

তবে এ বিষয়ে পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম ও তার পরিবার জানায়,গৃহবধূ আকলিমা-পুলিশ সদস্যের মা সুফিয়া খাতুনকে পুলিশ সদস্যের বাড়িতে গিয়ে মারপিঠ করে। পরে আকলিমার আত্মীয়রাই তাকে মারধর করে।

এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মুনির হোসেন জানান,ঘটনা সর্ম্পকে শুনেছি এখনও কেউ কোন অভিযোগ নিয়ে আসে নি। অভিযোগ পেলে তর্দন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews