1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 2:54 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

কাল ২৭ জেলায় স্মার্টকার্ড বিতরণ শুরু

  • আপডেট টাইম : Tuesday, August 7, 2018
  • 393

বাংলা ফটো নিউজ : আগামীকাল বুধবার থেকে ২৭টি জেলায় একযোগে দ্বিতীয় ধাপে স্মার্টকার্ড বিতরণ শুরু করবে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)।

বুধবার বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনাররা এই বিতরণের উদ্বোধন করবেন বলে নিশ্চিত করেছেন ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান।

এস এম আসাদুজ্জামান বলেন, ২৭টি জেলার ভেতরে আটটি জেলায় ভিডিও কনফরেন্সের মাধ্যমে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করবেন সিইসি ও নির্বাচন কমিশনাররা। ২৭ জেলার সদর উপজেলায় যত ভোটার আছে তাদের সবাইকে স্মার্ট কার্ড দেওয়া হবে। আগামীকাল থেকে বিতরণ শুরু হয়ে টানা কয়েকদিন চলবে।

যে ২৭ জেলার সদর উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে তা হলো- মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ, সাতক্ষীরা, কুষ্টিয়া, যশোর, রাজবাড়ী, মাদারীপুর, ফরিদপুর, ভোলা ও মৌলভীবাজার।

এর আগে ২০১৭ সালের ১ ডিসেম্বর একযোগে ৩৭টি জেলায় প্রথম বারের মতো স্মার্ট কার্ড বিতরণ করে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews