বাংলা ফটো নিউজ : সাভারে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আশরাফ গাজী নামের (৩০) এক চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ৫ জন। নিহত ওই ট্রাক চালক বাগেরহাট জেলার চিতলমারী থানার আডুয়ারন্নীচড়পাড়া গ্রামের চাঁন মিয়া গাজীর ছেলে।
আজ শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আশরাফ গাজী নামের ওই ট্রাক চালক সাভার থেকে মাছ ভর্তি ট্রাক নিয়ে গাবতলী যাওয়ার পথে মহাসড়কের আমিনবাজার সালেহপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা ড্রাম ভর্তি অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মাছ ভর্তি ট্রাকের চালক আশরাফ গাজী নিহত হয়। এছাড়াও আহত হয় উভয় ট্রাকে থাকা অন্তত ৫ জন। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
Leave a Reply