বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে সূয়াপুর ইউনিয়নে বেতন না পেয়ে তোফাজ্জল হোসেন (২৫) নামে এক গ্রাম পুলিশ (চৌকিদার) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার পরিবার।আজ শুক্রবার (১০ আগস্ট) সকালে ধামরাই সরকারি হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। নিহত তোফাজ্জল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তোতা মিয়ার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সূয়াপুর ইউনিয়ন পরিষদে ১৩ মাস ধরে গ্রাম পুলিশে (চৌকিদার) চাকরি করেন তোফাজ্জল। এই পর্যন্ত কোনো বেতন পাননি তিনি। বৃহস্পতিবার (৯ আগস্ট) চেয়ারম্যানের কাছে বেতনের কথা বলতে গেলে তিনি উল্টাপাল্টা গালি দিন। এসময় তিনি রাগ করে বাড়িতে চলে আসেন। পরে অভিমান করে ওই রাতে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তোফাজ্জল।
এসময় পরিবারের লোকজন টের পেয়ে গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে সূয়াপুর ইউনিয়র পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজুর রহমান সোরহাব বলেন, চৌকিদারের বেতন দেওয়ার আমি কে? বেতন দেয় সরকার এবং তা ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে। ‘তোফাজ্জল আমার পরিষদে কর্মরত ছিল না। তবে প্রায় তিন বছর আগে ১০ থেকে ১৫ দিন ডিউটি করেছিল তোফাজ্জল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ইন্টারভিউ দিতে গেলে তোফাজ্জলকে আনফিট করে দেন।
Leave a Reply