1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 2:41 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারের গরুভর্তি ডাকাতির ট্রাক মোহাম্মদপুরে উদ্ধার, গ্রেফতার ৭

  • আপডেট টাইম : Friday, August 10, 2018
  • 338

বাংলা ফটো নিউজ : সাভারে থেকে ডাকাতি হওয়া কোরবানির গরু ভর্তি ট্রাক রাজধানীর মোহাম্মদুপর থেকে উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় অভিযান চালিয়ে ৭ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার সকালে থেকে সাভারের ভার্কুতা, কেরানীগঞ্জ, মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে গরুসহ ডাকাতি হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলো- জুয়েল ওরফে আরিফ, সাইদ, সোহেল, আলামিন, জসিম, সুমন ও রমজান। সোহেলের গ্রামের বাড়ি রংপুরে ও বাকি সবাই বরিশালে বিভিন্ন এলাকায়। বর্তমানে তারা সবাই মোহাম্মদপুরে বিভিন্ন এলাকায় বাস করে আসছিল।

ট্রাক মালিক জাকির হোসেন খান জানান, কোরবানি ঈদ ঘিরে ৩ আগস্ট টাঙ্গাইলের মির্জাপুর থেকে ৩টি গরু নিয়ে ঢাকার তেজগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন। ভোর রাতে চালক ও হেলপারের মাধ্যমে জানতে পারি ট্রাকটি ডাকাতি হয়েছে। পরে পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সাভার মডেল থানাকে বিষয়টি অবহিত করেন।

পুলিশ জানায়, গত ৩ আগস্ট রাতে টাঙ্গাইল মির্জাপুর থেকে ঢাকাগামী গরুভর্তি ট্রাক ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ভাকুর্তা এলাকায় পৌঁছালে ডাকাতরা বালু ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়ে গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে চালক ও হেলপারকে জিম্মী করে গরু ভর্তি ট্রাকটি ডাকাতির করে নিযে যায়।

এ সময় মারধর করে চালক ও হেলপারকে রাস্তায় ফেলে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ও গরু ভর্তি ট্রাক উদ্ধার করে।

এ ঘটনায় ট্রাক মালিক জাহির হোসেন খান বাদী হয়ে সাভার মডেল থানায় ডাকাতি মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews