1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 2:42 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে অন্তঃসত্ত্বা গৃহবধুর লাশ উদ্ধার

  • আপডেট টাইম : Saturday, August 11, 2018
  • 334

বাংলা ফটো নিউজ : সাভারে রত্না নামের (৩০) এক অন্তঃসত্ত্বা গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে সাভারের ভাকুর্তা ইউনিয়নের সোলাই মার্কেট এলাকার স্থানীয় জমির উদ্দিনের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। এঘটনায় নিহতের স্বামী খায়রুল ইসলামকে (৪৫) আটক করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, ভোর রাতে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে ওই গৃহবধুর লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় পুলিশ নিহতের স্বামী সাভার পল্লী বিদ্যুা-৩ এর টেকনিশিয়ান খায়রুল ইসলামকে আটক করেছে পুলিশ। নিহত গৃহবধুর বাড়ি পাবনা জেলার সুজানগর থানার বনকুলা গ্রামে। ওই গৃহবধু আট মাসের অন্তসত্ত্বা ছিলো বলে জানা গেছে।

এবিষয়ে সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সুজন বিশ্বাস বলেন, ময়না তদন্তের পরে জানাযাবে এটি হত্যা না আত্মহত্যা।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews