1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 2:42 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

ছেলেসহ সাংবাদিককে কুপিয়েছে দুর্বৃত্তরা

  • আপডেট টাইম : Sunday, August 12, 2018
  • 359

বাংলা ফটো নিউজ : ‘আমাদের সময়’ পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি মোহাম্মদ আলী শাহীন (৪৫) ও তাঁর ছেলে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্র মশিহ আলী নাফেকে (১৫) দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

আহত শাহীন ও নাফেকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত শাহীনের ছোট বোন মিথিলা ফারজানা পপি জানান, শনিবার রাত সাড়ে আটটার দিকে দাউদকান্দি পৌর সদরের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে পেছনে অবস্থিত বাসায় যাওয়ার সময় অন্ধকারে প্রায় সাতজন দুষ্কৃতকারী শাহীনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তাঁর চিৎকার শুনে বাসা থেকে তাঁর ছেলে নাফে বেরিয়ে এলে দুর্বৃত্তরা তাকেও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীনুর আলম বলেন, শাহীনের নাকে রক্তক্ষরণ হচ্ছে এবং তাঁর ছেলে নাফের বাম চোখে ও মাথায় শুরুতর আঘাত রয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

কুমিল্লার সহকারী জ্যেষ্ঠ পুলিশ সুপার মহিদুল ইসলাম বলেন, দুষ্কৃতকারী যে-ই হোক, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews