1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 12:55 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

পুরুষ মেরিন সেনাদের কমান্ডার হলেন নারী

  • আপডেট টাইম : Monday, August 13, 2018
  • 372

বাংলা ফটো নিউজ : ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন মেরিন সেনা প্লাটুনের কমান্ডার হলেন ২৪ বছর বয়সী নারী মেরিনা হিয়েয়ার্ল। তাঁর অধীনে কাজ করছেন ৩৫ জন পুরুষ মেরিন সেনা।

যুদ্ধক্ষেত্রে যে নারীরা পিছিয়ে নেই, সে বিষয়টিই যেন প্রমাণ হচ্ছে এবার। মার্কিন মেরিন সেনাদের মাঝে বেশ কয়েকজন নারী ছিলেন আগেও। তবে সরাসরি যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো পদে ছিলেন না। আর এবার সেই সুযোগও পেলেন মেরিনা।

১৩ সপ্তাহের ইনফ্যানট্রি অফিসার কোর্স গত বছরই পাস করেন মেরিনা। এরপর তার পদোন্নতি শুধু সময়ের ব্যাপার ছিল। তিনি এবার ইকো কোম্পানির থার্ড প্লাটুনের ৩৫ জন পুরুষের নেতৃত্ব পেয়েছেন। যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হলে তিনিই সরাসরি পদাতিক সেনাদের নেতৃত্ব দেবেন। কঠিন সব তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তার হাতে থাকবে। এজন্য অবশ্য ইতোমধ্যেই টিম নিয়ে অনুশীলন শুরু করেছেন মেরিনা।

নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেরিনা বলেন, ‘আমি এমন একটি গ্রুপের অন্তর্ভুক্ত হতে চাই যারা একে অপরের জন্য মৃত্যুবরণেও প্রস্তুত।’

মেরিনা পড়াশুনা করেছেন ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে। আগে সরাসরি যুদ্ধক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ ছিল। সে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ২০১৫ সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেওয়ার আবেদন করেন। এছাড়া পড়াশোনার সময় তিনি একটি ঘোড়ার ফার্মে কাজ করতেন।

মেরিন সেনায় পদোন্নতির পর বর্তমানে উত্তর অস্ট্রেলিয়ায় তিনি একটি প্রশিক্ষণ মিশনে তার টিমের নেতৃত্বে রয়েছেন। তার অধীনস্থ পুরুষরা অবশ্য কমান্ডারের দক্ষতার ওপর পূর্ণ আস্থা রেখেছেন এবং তাদের কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews