1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 12:55 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ভারতে চলছে পাথরের তরকারি!

  • আপডেট টাইম : Monday, August 13, 2018
  • 375

বাংলা ফটো নিউজ : ভারতীয় খাবারে একটি নতুন মাত্রা সংযুক্ত হয়েছে। এটার নাম ‘স্টোন কারি’ বা পাথরের তরকারি। ভারতের গুজরাট রাজ্যের কাথি সম্প্রদায়ের লোকেরা এই খাবারটি গ্রহণ করে থাকে। সেখান থেকেই এই খাবারটি ছড়িয়ে পড়েছে দেশটির অন্য রাজ্যগুলোতে।

জানা গেছে, গুজরাটে স্থানীয়ভাবে এই তরকারির নাম ‘চবলা নি কারি’। এটা রান্না করা হয় পাথর, মাখন-দুধ এবং বেসন দিয়ে।

এ বিষয়ে গুজরাটের রামকু ভাই খাচর বলেন, আমাদের পূর্বপুরুষদের মধ্যে যারা যোদ্ধা ছিলেন তারা এই খাবার নিয়মিত খেতেন। এটা রান্নার জন্য সাদা বা কালো রঙের ছোট ছোট পাথর কুড়িয়ে আনতেন তাঁরা।

এই পাথরের তরকারি খুব প্রচলিত খাবার নয়। তবে কাথি সম্প্রদায়ের লোকেরা শুধু বিশেষ উৎসবের সময়ই এ তরকারিটি রান্না করে থাকেন।

গুজরাটের কাথি সম্প্রদায়ের নির্মলা বলেন, এটা রান্না করতে আমরা খুব বেশি মশলা ব্যবহার করি না। এটা একটা সহজ ধরনের রান্না যেটা করতে মাত্র পাঁচ মিনিট লাগবে।

ভারতীয় পুষ্টিবিদ হেতাল ভাঙ্ক জানান, পাথর গরম হলে তা থেকে ক্যালসিয়াম পাওয়া সহজ হয়। ক্যালসিয়াম শরীরের হাড় মজবুত করা এবং সামগ্রিক বৃদ্ধির জন্য খুবই উপকারী।

এদিকে, গরম পাথর থেকে ক্যালসিয়াম পাওয়া যায় এ সংক্রান্ত কোন সুনির্দিষ্ট বৈজ্ঞানিক গবেষণা নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews