1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 2:29 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

রায়পুরে বকেয়া বেতন দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

  • আপডেট টাইম : Monday, August 13, 2018
  • 348

বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা, লক্ষ্মীপুর) : বকেয়া বেতন ও বোনাসের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। আজ সোমবার (১৩ আগষ্ট) সকাল ৮ থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের রাখালিয়া বাজার এলাকার সড়কে বৈদ্যুতিক খুটি পেলে সড়ক অবরোধ করে রাখেন বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা।

এতে দুর্ভোগে পড়েন রাস্তায় চলাচলকারী যানবাহন ও যাত্রীরা। ঘটনাস্থল পরিদর্শন করে ইউএনও আশ্বাস দিলেন শ্রমিকদের পাওনা টাকা আদায় করে দেওয়ার।

আন্দোলনকারী কয়েকজন শ্রমিকরা জানান, তাদের ৩ মাসের বকেয়া বেতন, ৭ মাসের ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে রাস্তা অবরোধ করেছে। আজ সোমবার তাদের সকল বয়েয়া টাকা পরিশোধ করার কথা থাকলেও তা করেননি কারখানার মালিক পক্ষ। তাই বাধ্য হয়েই কর্মবিরতি দিয়ে রাস্তা অবরোধ করেছে তারা। এছাড়াও চুক্তি অনুযায়ী মালিকপক্ষ শ্রমিকদের সুযোগ সুবিদা দিচ্ছে না বলেও জানান তারা।

এদিকে রাস্তা অবরোধের কিছুক্ষন পরই ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পি রাণী। তিনি বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে মালিক পক্ষের সাথে আলোচনা করবো। তাদের পাওনা টাকা আদায় ও শ্রমিকদের কর্মস্থলে ফেরানোর চেষ্টা করছেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews