1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 2:29 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

জাতীয় শোক দিবসে সাভারে শোক র‍্যালি, আলোচনা সভা

  • আপডেট টাইম : Wednesday, August 15, 2018
  • 332

বাংলা ফটো নিউজ : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আজ বুধবার সাভারে শোক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ সকালে সাভার উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান। এরপর মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সাভার উপজেলা প্রশাসন, সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কম্পানিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলার হলরুমে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এদিকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে সাভার উপজেলা আওয়ামী লীগ, আশুলিয়া থানা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে গণভোজের আয়োজন করেন। সাভার প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews