1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 12:55 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সৌদি আরবে ৪০ বাংলাদেশি হাজির মৃত্যু

  • আপডেট টাইম : Thursday, August 16, 2018
  • 359

বাংলা ফটো নিউজ : বার্ধক্য ও অসুস্থতার কারণে চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৪০ জন বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মারা যাওয়া এই হাজিদের মধ্যে ৩৪ জন পুরুষ ও ছয়জন নারী। মক্কায় বাংলাদেশ হজ অফিস থেকে প্রকাশিত হজ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে জানা যায়, গতকাল বুধবার এখন পর্যন্ত সৌদি আরবে ৪০ জন হাজী মারা গেছেন। পবিত্র নগরী মক্কা, মদিনা ও জেদ্দায় পৃথক পৃথকভাবে তাঁরা মারা যান।

বাংলাদেশি হজ কার্যালয় সূত্রে জানা গেছে, http://www.hajj.gov.bd সাইটে প্রতিদিনই বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের ছবি, পরিচয়, তথ্য, অসুস্থ ও মারা যাওয়া হাজির নামের আপডেট তালিকা প্রকাশ করা হচ্ছে। যে কেউ চাইলেই এই ওয়েবসাইটে গিয়ে সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews