1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 2:30 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে যুবলীগ নেতার বিরুদ্ধে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ, অস্ত্রসহ আটক ১

  • আপডেট টাইম : Sunday, August 19, 2018
  • 328

বাংলা ফটো নিউজ : সাভার উপজেলা যুবলীগের সভাপতি সেলিম মণ্ডলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সেলিমের ভাই বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মণ্ডলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

আজ রবিবার সন্ধ্যায় সাভারের বিরুলিয়া এলাকার সামাইর গ্রামের একটি সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ৩ আগস্ট মানিকগঞ্জের সিংগাইর এলাকার বায়রা ইউনিয়নের স্বরুপপুর গ্রামের একটি কলাবাগান থেকে ঝলসানো লাশ উদ্ধার করে পুলিশ। পরে ১৯ আগস্ট রবিবার বিকেলে নিহতের পরিবার ওই তার লাশ সনাক্ত করেন।

নিহতের নাম আয়েশা আক্তার (২৫)। তিনি সাভার থানা যুবলীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মন্ডলের স্ত্রী এবং বিরুলিয়া ইউনিয়নের সামাইর গ্রামের সোরহাব হোসেনের মেয়ে।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন নিহতের পরিচয় সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ভাই উজ্জল হোসেন অভিযোগ করে বলেন, পাঁচ বছর আগে তার বোনের সাথে সেলিম মন্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকে সাভারের পৌর এলাকার মজিদপুর মহল্লায় ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন।

এদিকে, পরিবারের অমতে যুবলীগ নেতার দ্বিতীয় বিয়ে করায় পারিবারিকভাবে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে প্রায়ই সেলিম মন্ডলের সাথে তার বোন আয়েশা আক্তারের মধ্যে পারিবারিক কলোহ লেগেই থাকতো। এছাড়াও গত দেড় মাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে স্ত্রীকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় যুবলীগ নেতা। পরে সিংগাইর এলাকার বায়রার একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে স্ত্রীকে প্রেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা করেছে বলে অভিযোগ করে তিনি।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, তরুণীর উদ্ধারকৃত ঝলসানো লাশ সনাক্ত করেছেন তার পরিবার। এরই সূত্র ধরে সাভারের বিরুলিয়া এলাকায় অভিযান চালানো হচ্ছে। এছাড়া ডিএনএ পরীক্ষার পর বিষয়টি আরও স্পষ্ট হবে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় যুবলীগ নেতার ভাই জুয়েল মন্ডলকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। এছাড়াও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অনান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews