1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 2:29 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

ধামরাইয়ে অজ্ঞান পার্টির ৭ সদস্য আটক

  • আপডেট টাইম : Monday, August 20, 2018
  • 350

বাংলা ফটো নিউজ : ঢাকার ধামরাইয়ে অজ্ঞান পার্টির সক্রিয় সাত সদস্যকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। রোববার (১৯ আগস্ট) দিনগত রাতে ঢুলিভিটা কসমচ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

এরা হলেন- মো. সাহেব আলী (৬৫) মো. পাপন (৩৫), ইব্রাহিম (২৪), চন্নু মিয়া (৪০), আনোয়ার হোসেন (৩০), মো. মজিবর (৪৫) ও মো. রিপন হোসেন (২৮)।

এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, নবীনগর এলাকায় বাসের এক যাত্রীকে অজ্ঞান করে ১২ হাজার টাকা ছিনিয়ে নেয় অজ্ঞান পার্টি। যাত্রী নবীনগর পুলিশ বক্সে অভিযোগ করলে তাৎক্ষণিক ধামরাই থানার পুলিশকে জানালে পুলিশ ঢাকা-আরিচা মহাসড়কে কসমচ এলাকায় ডি লিংক বাস থেকে অজ্ঞান পার্টির সাত সদস্যকে আটক করে। এরা সবাই সক্রিয় অজ্ঞান পার্টির সদস্য।

তাদের জিজ্ঞাসাবাদ করার পর বিভিন্ন জায়গা থেকে রামদা, চাকু, লোহার রড, হেকছু বিলেট, মলম পাওয়া যায়। এদের বিরুদ্ধে ডাকাতির মামলা দেওয়া হবে। এছাড়াও এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews