1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:35 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

কেরালায় ভয়াবহ বন্যা: ২২ হাজার বাসিন্দাকে উদ্ধার

  • আপডেট টাইম : Monday, August 20, 2018
  • 336

বাংলা ফটো নিউজ : ভারতের কেরালা রাজ্যে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এই বন্যায় এখন পর্যন্ত ৩৫০ জন প্রাণ হারিয়েছে। কেরালা থেকে ২২ হাজার জনকে উদ্ধার করা হয়েছে। রাজ্যটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কেরালায় বন্যার কারণে যে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে।রাজ্যটির স্কুল, কলেজ, সরকারি দপ্তর আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রাজ্য সরকার জানিয়েছে, নিহতদের বেশিরভাগেই ভূমিধসের কারণে প্রাণ হারিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, সশস্ত্র বাহিনী উদ্ধার অভিযানে নেমেছে। সোমবার স্থানীয় জেলেদের সঙ্গে তারা অনেক দুর্গম এলাকায় যেতে সমর্থ হয়। ব্যবহার করা হয় হেলিকপ্টারও।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় ভিয়াজন জানান, ত্রাণশিবিরে ৭ লাখ ২৫ হাজার জন আশ্রয় নিয়েছে।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্যাদুর্গতদের জন্য ৫০০ কোটি রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews