1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 2:29 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

নরসিংদীতে বাস-লেগুনার সংঘর্ষ, নিহত ৮

  • আপডেট টাইম : Tuesday, August 21, 2018
  • 345

বাংলা ফটো নিউজ : নরসিংদী বেলাবতে যাত্রীবাহী বাস এবং লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৮ জন আহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বেলাব উপজেলার দড়িপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ এ ঘটনার নিশ্চিত করে।

নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আবুল হোসেন (৫৫), আবদুল মিয়া (২৪), মোবারক হোসেন (১৮), সুজন মিয়া (৩০) তার স্ত্রী (২৩) অজ্ঞাত।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, রায়পুরা উপজেলার মরজাল এলাকা থেকে একটি যাত্রীবাহী লেগুনা ভৈরব যাবার পথে ঘটনাস্থলে পৌঁছলে ভৈরব থেকে মহাখালীগামী ঢাকা বাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনাস্থলেই লেগুনার ৮ যাত্রী নিহত হয় এবং আরো ৮ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ঘটনার পর পর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews