বাংলা ফটো নিউজ : আইন শৃঙখলা বাহিনীর চোঁখ ফাকি দিতে বিস্কুটের প্যাকেটে গাঁজা ভরে রমরমা ব্যবসা করে আসছিলেন মাদক ব্যবসায়ীরা। এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে বগুড়ার শেরপুর থানা পুলিশ।
একপর্যায়ে বিস্কুটের প্যাকেটে অভিনব কায়দায় গাঁজা পরিবহনকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আজ শনিবার দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তারা হলেন-শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের আবু সাঈদের ছেলে আরিফ মন্ডল (১৯) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার পশ্চিম বালাতারি গ্রামের আবুল হোসেনের ছেলে মো: লিটন মিয়া (২০)।
বগুড়ার শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে ।
Leave a Reply