1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 11:30 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ধামরাইয়ে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম : Sunday, August 26, 2018
  • 295

বাংলা ফটো নিউজ : ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের চেতনানাশক ওষুধের গুড়া, ক্লোরোফর্ম ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ আগস্ট) ভোরে ধামরাই পৌর এলাকার দক্ষিণপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার উত্তর দলগ্রাম এলাকার আজগর আলীর ছেলে ফয়জার রহমান (৪৫), নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার ভেরভেরি হাজিরহাট গ্রামের হামিদুর রহমানের ছেলে মোস্তাফিজার রহমান (৫২) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার পশ্চিম মির্জাপুর গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে আব্দুল বাকী (৪৫)।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, গ্রেফতারকৃত ডাকাতদের নামে ধামরাই থানায় মামলা দায়ের করা হয়েছে। এ চক্রটি রাস্তাঘাটে মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং চোখে মলম লাগিয়ে টাকা-পয়সাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এছাড়া তারা সংঘবদ্ধভাবে বাসা-বাড়িতে ডাকাতি করে থাকে। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতির পৃথক মামলাও রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews