বাংলা ফটো নিউজ : গণতন্ত্রের কথা বলে বিএনপি যদি ২০১৮ সালকে ২০১৪ সাল মনে করে, তাহলে তারা মারাত্মক ভুল করবে। এবার যদি সন্ত্রাস ও সহিংসতা হয় তাহলে দেশের মানুষই প্রতিরোধ করবে।
আজ রোববার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের বাসস্ট্যান্ডে ইন্টারসেকশেসনের আলোকবাতি উদ্বোধনের পর এ সব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এছাড়াও মন্ত্রী সড়কে শৃঙ্খলা ও মানুষের মৃত্যুর মিছিল নিয়েও কথা বলেন। তিনি বলেন, এসব বন্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। এরপরই এ ব্যাপারে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও স্থানীয় সাংসদ ডা. এনামুর রহমান ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply