1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 11:38 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে পোশাক কারখানায় ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট

  • আপডেট টাইম : Monday, August 27, 2018
  • 294

বাংলা ফটো নিউজ : সাভারে একটি তৈরি পোশাক কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা কারখানার নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে সুতা, ল্যাপটপ, মোবাইলফোন ও নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

আজ সোমবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার কবিরপুর দেওয়ানপাড়া মহল্লার লাব্বাইক ফ্যাশন ওয়ার লিমিটেড নামক নিটিং কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটেছে।

ডাকাতদের হামলায় আহত শ্রমিক জসিম জানান, রোববার (২৬ আগস্ট) রাতে আমরা ১০ জন শ্রমিক কাজ করছিলাম। রাত দুইটার দিকে ৩০ থেকে ৩৫ জনের মুখোশ পরিহিত অবস্থায় একদল ডাকাত নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে রেখে কারখানায় প্রবেশ করে। এ সময় কোনো কিছু বুঝে উঠার আগেই ডাকাত দলের সদস্যরা আমাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর শুরু করে। একপর্যায়ে আমাদেরকে বেঁধে রেখে নগদ টাকা, মোবাইলফোন, হাতের আংটি, কারখানার সুতা, ল্যাপটপ ও মেশিনারিজ যন্ত্রাংশসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাতদের হামলায় আহত শ্রমিকরা হলেন- নিটিং অপারেটর মানিক সরকার (২০), জসিম (২১) রনক (১৮) হৃদয় (২২) সুজন রায় (১৯) আলী আকবর (২১), মালেক (২০), হেলপার কবির (১৯) কিউসি রনি আহাম্মেদ (২৪), ফিডারম্যান রুহুল আমিন (২২), নিরাপত্তাকর্মী হাশেম আলী (৩৮), নিজাম উদ্দিন (৩৫) ও আজিবর রহমান (৪২)।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. নিদানুজ্জামান বলেন, ডাকতরা কারখানার শ্রমিকদের মারধর করে বেঁধে রেখে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, ডাকাতির খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও যাচ্ছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews