বাংলা ফটো নিউজ : চলতি হজ মৌসুমে সৌদি আরবে যাওয়া বিদেশি হজযাত্রীদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই নিজ নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর।
সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের মুখপাত্র লে. কর্ণেল বদর আল কেরাইনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও যেসব হজযাত্রী সৌদি আরবে থেকে যাবে এবং তাদের যারা সহায়তা করবে, উভয়ে শাস্তির আওতায় আসবে।
তিনি আরো বলেন, পবিত্র নগরী মক্কা এবং মদীনার বাইরে কোনো হজযাত্রীদের ঘুরে বেড়ানোর সুযোগ নেই। এছাড়া জেদ্দা কিংবা তার বাইরের এলাকায় কাজ করার মতো কোনো সুযোগও নেই তাদের। হজের ব্যাপারে যেসব নীতিমালা রয়েছে, সে অনুযায়ী হজ শেষের পর নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের নিজেদের দেশে ফিরে যেতে হবে।
এছাড়া সৌদি আরবের নাগরিক এবং প্রবাসী শ্রমিকদের হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, হজযাত্রীদের বাড়তি সময়ে সৌদি থাকা কিংবা তাদের কাজ পাইয়ে দেওয়ার ব্যপোরে আপনারা কোনো ধরনের সহযোগিতা করবেন না।
Leave a Reply